জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে শিক্ষানবিশ সাংবাদিক নিয়োগ করা হবে

ব্লগ পোস্ট:

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/এইচএসসি; তবে ইউনিয়ন পর্যায়ে কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ভাষাজ্ঞান, লেখালেখি, গান/আবৃত্তি বা কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকলে শিক্ষাগত যোগ্যতা তার ক্ষেত্রে শিথিলযোগ্য। অন্য কোনো পত্রিকায় কাজ করছেন এমন কাউকে নিয়োগ করা হবে না।

আপনার বায়োডাটা পাঠিয়ে অতিসত্বর যোগাযোগ করুন। নিয়োগ এবং নীতিমালা বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো ধরনের ফৌজদারি অপরাধ থাকলে তাকে নিয়োগ করা হবে না।

শিক্ষানবিশ সাংবাদিক নিয়োগ
দেশের সকল জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের ভৈরবের খবর-এর জন্য শিক্ষানবিশ সাংবাদিক, রিপোর্টার, স্টাফ রিপোর্টার ও ফ্রিল্যান্স প্রতিনিধি নিয়োগ চলছে।

উপরিউক্ত শর্তগুলো বাদে অন্যান্য যে সকল শর্ত মেনে আবেদন করতে হবে:

• ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে ই-মেইলে অথবা ফেসবুক পেজে ইনবক্স করে;
ই-মেইলঃ ashiqmahmud156@gmail.com
• আবেদনকারীকে সর্বনিন্ম এসএসসি পাশ হতে হবে;

• আমরা সাংবাদিক পরিচয় পত্র প্রদান করব না;

• আমরা ব্লগার পরিচয় পত্র প্রদান করব;

• অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে;

• বছরে ২ টি সাংবাদিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রতিনিধিদের অবশ্যই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে;

• নিউজের সাথে ছবি এবং ভিডিও (সম্ভব হলে) পাঠাতে হবে;

• নিয়োগ প্রক্রিয়াটি চলমান রয়েছে, তাই যেকোনো সময় আবেদন করা যাবে।

বিদ্র: এক বছর শিক্ষানবিশকাল শেষ হলে স্থায়ীভাবে কাজ করা যাবে।

”আমার দক্ষতায়, আমার ক্যারিয়ার”

তুলি বৃষ্টি, ভৈরব প্রতিনিধি।

”আমার দক্ষতায়, আমার ক্যারিয়ার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে এই প্রথম ৬৪ টি জেলার ৪৯৫ টি উপজেলায় হতে যাচ্ছে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড। বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর প্রতিষ্ঠাতা ও ৩৫ তম বিসিএস শিক্ষা ক্যাডার জনাব গাজী মিজানুর রহমান স্যার এবং বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর পরিচালক, ৩৬ তম বিসিএস শিক্ষা ক্যাডার জনাব শাকিল আল-আমিন স্যার এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে।



এতে প্রতিটা উপজেলায় কমিটি গঠন করা হয়েছে।সেক্ষেত্রে ভৈরব উপজেলা কো-অর্ডিনেটর তুলি বৃষ্টি ও সহকারী কো-অর্ডিনেটর আনিসা তাফসিন হৃদয় এর নেতৃত্বে ভৈরব উপজেলায় টিম গঠন করা হয়েছে।

“বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড” এ অংশগ্রহন করে শিক্ষার্থীরা তাদের নিজেদের দক্ষতা ও প্রতিভা প্রকাশ করতে পারবে।

তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে স্কুল পর্যায়ে ৯ম-১০ম শ্রেনি, কলেজ, মাদ্রাসা ও ইউনিভার্সিটি পর্যায়ের শিক্ষার্থীরা। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রকাশ করার পাশাপাশি পাবে বিভিন্ন ধরনের পুরষ্কার ও বিভিন্ন কোম্পানি তে চাকরির সুযোগ।

স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা ফখরুল ইসলাম

আশিক ফ্যাশন:

স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা বাস্তবায়ন করতে পারে কয়জন। পৃথিবীর প্রতিটি মানুষই স্বপ্নবাজ। কেউ কেউ কাঙ্খিত স্বপ্নের সাফল্যর চূড়ায় পৌঁছাতে পারে কেউবা ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়। ব্যর্থতা জানা সত্ত্বেও যারা চেষ্টা করে যায় তারই আজ সফল। সমাজে এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এমনই এক তরুণ স্বপ্নবাজ উদ্যোক্তা ও সাংবাদিক ফখরুল ইসলাম। স্কুলের গন্ডি পেরানোর আগেই তিনি স্বপ্ন পূরণের যুদ্ধে নামেন। তার শুরুটা অক্সফোর্ড স্কুল কিন্ডারগার্ডেন প্রতিষ্ঠার মধ্য দিয়ে।



জননন্দিত শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড স্কুল কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যাত্রা শুরু করেন স্বপ্ন পূরনের।

তারপর ভবানীপুর গ্রামের একঝাঁক শিশু কিশোর দিয়ে আকাশ সমান আশা নিয়ে এগিয়ে যান তিনি। সফলতার সাথেই তিনি এগিয়ে যান তার এই স্কুলটাকে নিয়ে।



ব্যাক্তি জীবনে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ লালন করেন। বাংলাদেশ আওয়ামীলিগের তিনি একজন অন্ধ প্রেমিক। জীবনের চেয়েও তিনি আওয়ামী লীগকে বেশি ভালো বাসেন। দল থেকে কোন পদ পদবী না পেলেও তাতে তার কোন আফসোস নেই। তিনি বলেন, তার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও তিনি এদেশের মানুষের জন্য কাজ করে যাবেন।

তার অক্লান্ত পরিশ্রম আর সততার মাধ্যমে তিনি ভৈরবে একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন।



গত কিছুদিন আগে তিনি “দৈনিক বাংলাদেশ সংবাদ” পত্রিকার কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেন।


এটি নিয়েই ফখরুল ইসলামের সব ধ্যান-জ্ঞান। ফখরুল ইসলামের চেনা জানার পরিধি বাড়ার সাথে সাথে স্বপ্নগুলোও বড় হতে থাকে। শৈশবে তার মনে নানা স্বপ্ন বাসা বাঁধলেও বর্তমানে তার একমাত্র লক্ষ নিজেকে সফল ব্যাক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। সম্প্রতি এই তরুণ উদ্যোক্তা পেয়েছেন ভৈরবের আপামর জনতার ভালোবাসা।

তরুণ উদ্যোক্তাদের সবচেয়ে বড় মূলধন নতুন কোন ধারণা, পণ্য কিংবা সেবা নিয়ে কাজ করার মেধা। দেশের অধিকাংশ শিক্ষার্থীরাই পড়াশোনা করেন চাকরি পাওয়ার উদ্দেশ্যে। কিন্তু চাকরির বাজারে হাহাকার। তাই সময় এসেছে চাকরি করব না চাকরি দিব-সেই ভাবনার। আর তাই মেধা, সাহস, পরিশ্রম আর ভিন্নধর্মী আইডিয়া নিয়ে অনেকেই এখন হচ্ছেন উদ্যোক্তা। তেমনই একজন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা ফখরুল ইসলাম। বর্তমানে উদ্যোক্তা হওয়ার সহজ মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম। তাই তিনি গড়ে তুলতে চান ফখরুল ইসলাম এফ.কে মিডিয়া বিডি ডটকম।

ফখরুল ইসলাম বলেন, ‘ এফ.কে মিডিয়া বিডি ডটকম বিনোদন, খেলাধুলা, তথ্য প্রযুক্তি, কর্পোরেট, ভ্রমণ, সাহিত্যসহ আরও বেশকিছু বিভাগ নিয়ে কাজ করবে। আমাদের লক্ষ হচ্ছে সমাজের পজিটিভ বিষয়গুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। সারাবিশ্বে এফ.কে মিডিয়া বিডি ডটকম ছড়িয়ে দিতে চাই। তরুণদের তৈরি করতে চাই উদ্যোক্তা হিসেবে।’

ফতুল্লায় গোলাম রাব্বী নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ

নিউজ ডেস্ক:

ফতুল্লার দেলপাড়ায় অভিযান চালিয়ে ২০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গত সোমবার (৮ই আগস্ট) রাতে দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোড এলাকার ওবায়দুলের বাড়ীর সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও দুই যুবক। পুলিশের দাবি আটককৃত যুবক একজন মাদক ব্যাবসায়ী।

আটককৃত মাদক বিক্রেতা হলেন- দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোড এলাকার ওবায়দুলের বাড়ীর ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে মোঃ গোলাম রাব্বী (২২)। পালিয়ে যাওয়া দুই যুবক হলেন মনির (২৮) ও রিয়াদ (২৮)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক এস আই জাহিদ হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে আনুমানিক ১০ টার দিকে অভিযান চালিয়ে গোলাম রাব্বিকে আটক করতে সক্ষম হন। এই আটককৃত মাদক ব্যবসায়ী ব্যাক্তি দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছিলেন।


তিনি আরোও বলেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় ।

বিয়ের আগে জীবন সঙ্গীনি

আফফান ওয়াবাইদুল,

বিয়ের আগে জীবনসঙ্গীনী সম্পর্কে ইমাম আহমাদ বিন হাম্বল (রহ) এর ছেলেকে দেয়া নসীহত:

নারীরা সাধারণত রোমান্টিকতা পছন্দ করে। খুনসুটি রসিকতা পছন্দ করে। নখরা-ন্যাকা তাদের স্বভাবগত। তারা ভালবাসার স্পষ্ট প্রকাশকে খুবই পছন্দ করে। তুমি একান্তে স্ত্রীর কাছে এসব কথা প্রকাশে কখনোই কার্পণ্য করবেনা। তাকে বেশি বেশি ভালোবাসার কথা বলবে। যদি এসবে কার্পণ্য কর, তাহলে দেখবে কিছুদিন পরই তোমার আর তার মাঝে একটা অদৃশ্য পর্দা ঝুলে গেছে। এরপর দিনদিন পরস্পরের সম্পর্কে শুষ্কতা আসতে শুরু করবে। ভালবাসা জানলা দিয়ে পালাবার পথ খুঁজবে।

নারীরা কঠোর-কর্কশ-রূঢ় বদমেজাজি-রুক্ষস্বভাবের পুরুষকে একদম পছন্দ করেনা। তোমার মধ্যে এমন কিছু থাকলে এখুনি ঝেড়ে ফেল। কারণ তারা সুশীল,ভদ্র,উদার পুরুষ পছন্দ করে। তুমি তার ভালবাসা অর্জনের জন্য,তাকে আশ্বস্ত করার জন্য হলেও গুণগুলো অর্জন কর।

এটা খুব ভালো করে মনে রাখবে, তুমি তোমার স্ত্রীকে যেমন পরিচ্ছন্ন, সুন্দর, পরিপাটি, গোছালো, সুরুচিপূর্ণ, সুগন্ধিময় দেখতে চাও, তোমার স্ত্রীও কিন্তু তোমাকে ঠিক তেমনটাই চায়। তাই সাবধান থাকবে,তার চাহিদা পূরণে যেন কোন অবস্থাতেই তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা না হয় ।

ঘর হল নারীদের রাজ্য। একজন নারী নিজেকে সবসময় সেই রাজ্যের সিংহাসনে আসীন দেখতে খুবই পছন্দ করে। সে কল্পনায়,স্বপ্নে, বাস্তবে এই রাজ্য নিয়ে ভাবে। সাজায়,রচনা করে। খুবই সাবধান থাকবে। কখনোই তোমার স্ত্রীর এই সুখময় রাজত্বকে ভেংগে দিতে যেও না। এমনকি তাকে সিংহাসন থেকে নামিয়ে দেয়ার প্রয়াশও চালাবেনা। তুমি তো জানোই,আল্লাহ্ তা’আলার কাছে সবচেয়ে অপছন্দজনক বিষয় কী?

  • তাঁর সাথে কোনকিছু শরীক করা।
  • হ্যাঁ, ঠিক বলেছো। একজন রাজার কাছেও সবচেয়ে ঘূণিত বিষয় কী?
  • তার রাজ্যে অন্য কেউ হস্তক্ষেপ করা।

নারীরা তার স্বামীকে মনে প্রাণে,সর্বান্তঃকরণে প্রবলভবে স্বামীকে পেতে চায়। তবে পাশাপাশি বাপের বাড়িকেও হারাতে চায় না। হুঁশিয়ার থেকো বাবা! তুমি ভুলেও নিজেকে আর স্ত্রীর পরিবারকে এক পাল্লায় তুলে মাপতে শুরু করে দিওনা। তুমি এ অন্যায় দাবী করে বসো না ‘হয় আমাকে বেছে নাও,নাহলে তোমার বাবা-মাকে। তুমি এই বিষয়টা চিন্তাতেও স্থান দিও না। তুমি তাকে এমনটা করতে বাধ্য করলে সে হয়তো চাপে পড়ে মেনে নিবে। কিন্তু তার মনের গহীনে কোথাও একটা চাপা বোবা কান্না গুমরে মরতে থাকবে। তোমার প্রতি এক ধরনের সুপ্ত অশ্রদ্ধা তার কোমল মনে জেগে উঠবে।

তুমি জানো, অনেক শুনেছো এবং পড়েছো নারীকে সৃষ্টি করা হয়েছে বাহু (বা পাজরের) বাঁকা হাড় থেকে। এই বক্রতা কিন্তু তার দোষ নয়, সৌন্দর্য। তুমি চোখের ভ্রু লক্ষ করে দেখেছ? সেটার সৌন্দর্যটা কোথায়?

  • বক্রতায়
  • একদম ঠিক কথা। বক্রতাই ভ্রুকে সুন্দর করে তোলে। ভ্রুটা যদি সোজা হত, দেখতে সুন্দর লাগতো না। যদি তোমার স্ত্রী কোন ভুল করে ফেলে, অস্থির হয়ে রেগেমেগে হামলা করে বসোনা। উত্তেজিত অবস্থায় তাকে সোজা করতে যেওনা, তাহলে অতিরিক্ত চাপে ভেঙে যাবে। আর ভাঙা মানে বুঝোই তো, তালাক! আবার সে অনবরত ভুল করে যেতে থাকলে ভেঙে যাওয়ার ভয়ে কিছু না বলে লাগামহীন ছেড়েও দিওনা। তাহলে বক্রতা যে আরো বেড়ে যাবে। নিজের ভেতরে গুটিয়ে যাবে। তোমার প্রতি আচরণ উদ্ধত হয়ে যাবে। তোমার কথায় কান দিবেনা।
  • তাহলে কী করব?

মাঝামাঝি অবস্থানে থাকবে।

তুমি ঐ হাদিসটা পড়ো নি?

  • কোনটা?
  • ঐ যে,যার ভাবার্থ হল,নারীদের সৃষ্টি করা হয়েছে এমনভাবে যে,তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। তার প্রতি অতীতে কৃত সব সদ্ব্যবহার-সদাচার ভুলে যায়। তুমি যদি তার প্রতি যুগ-যুগান্তরও সুন্দর আচরণ কর, হঠাৎ একদিন কোনক্রমে একটু রূঢ় আচরণ করে ফেলেছ, ব্যাস অমনিইই সে নাকের জল চোখের জল এক করে ফেলবে আমি তোমার কাছে কখনোই ভালো কিছু পাইনি।

দেখো বাছা! তার এই আচরণে রুষ্ট হয়োনা। তার এই চপল স্বভাবের প্রতিক্রিয়ায় তার প্রতি বিতৃষ্ণা এনো না। তার এই স্বভাবকে তুমি অপছন্দ করলেও, তার মধ্যে এমন অনেক কিছু পাবে, যা তুমি শুধু পছন্দই করোনা, বরং জানও লড়িয়ে দিতে পারো।

নারীদের শরীর মনের অবস্থা সবসময় একরকম থাকে না। প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় তাদের শারীরিক দুর্বলতা থাকে। অনেকসময় মানসিক অস্থিরতাও বিরাজ করে। তাদের এই দুর্বলতা, অসহায় অবস্থার কথা বিবেচনা করে আল্লাহ্ তা’আলা তাদের নির্দিষ্ট সময়ের নামাজ মআআফ করে দিয়েছেন। রোযাকে পিছিয়ে দিয়েছন তার স্বাস্থ্য ও মেজাজ ঠিক হওয়া পর্যন্ত। তুমিও তোমার স্ত্রীর দুর্বল মুহুর্তগুলোতে তার প্রতি কোমল হবে।

সবসময় মনে রেখো, তোমার স্ত্রী তোমার কাছে অনেকটা দায়বদ্ধ। বিভিন্নভাবে তোমার মুখাপেক্ষী। তোমার সুন্দর আচরণের কাঙাল। তুমি তার প্রতি যত্নবান হবে। তার প্রতি অনেকবেশি মনোযোগ দিবে। তাকে আপন করে নেবে। তাহলে সে তোমার জন্য শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে। তাকে অনুপম সংগী হিসেবে পাবে।

নারায়নগঞ্জের ফতুল্লায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ‘কেচরা মানিক’ গ্রেপ্তার

ফতুল্লায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী আটক

নিউজ ডেস্ক:

টঙ্গীতে দুই কিশোর গ্রুপের ৭ জন গ্রেপ্তার

নিউজ: একাত্তর টিভি

গাজীপুরের টঙ্গীতে দুই ‘কিশোর গ্যাং’র প্রধানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বুধবার (৩ আগস্ট) থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) পর্যন্ত একাধিক অভিযানে দুই ‘কিশোর গ্যাং’র সাত সদস্যকে হামলা ও মারধর মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গী পশ্চিম থানার কাঠালদিয়া এলাকার এনামুল হক অনিক (৩১), বড় দেওড়া এলাকার রাশেদ খান মেনন (২৫), তাজুল ইসলাম (২৫), আল-আমিন (২৮), মোজাফফর হোসেন (২৮), টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার রিফাত (২৪) ও আজাহার হোসেন (২১)। 

এদের মধ্যে ছাত্রলীগ কর্মী রাশেদ খান মেনন এবং এনামুল হক অনিক দুই ‘কিশোর গ্যাং’ দলের দলনেতা। 

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই ‘কিশোর গ্যাং’র মধ্যে বুধবার (৩ আগস্ট) রাতে টঙ্গী পশ্চিম থানার সামনে মারামারির ঘটনা ঘটে। এসময় ঘটনার ভিডিও ধারণকালে স্থানীয় সাংবাদিক আরিফ চৌধুরীর উপর হামলা চালায় ওই দুই গ্যাংয়ের সদস্যরা। 

পরে ওই হামলার ঘটনায় তিনি ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

দাঁড়ি না রাখার ক্ষতিসমূহ

ওবায়দুল্লাহ


১. দাঁড়ি মুন্ডালে অথবা এক মুষ্টি থেকে ছোট করলে শি‘আরে ইসলাম তথা মুসলমানদের জাতীয় নিদর্শন এবং শরী‘আতের হুকুম তরক করা হয়। যা জায়েয নয়।

২. আল্লাহ তা‘আলার খিলকাত ও সৃষ্টি বৈশিষ্ট্যকে নষ্ট করা হয়। (বুখারী শরীফ হাদীস নং ৫৮৮৬, মেরকাত ৮/২৭৯)

৩. পুরুষ জাতি মহিলাদের সাদৃশ্য হয়ে যায়, যা শরী‘আতে হারাম।

৪. চোখের দৃষ্টি শক্তি হ্রাস পেতে থাকে।

৫. সূরাহ-ক্বিরাআত সহীহ থাকলেও শরী‘আতে তার আযান, ইক্বামত ও ইমামতির যোগ্যতা থাকে না। কেননা যে দাঁড়ি এক মুষ্টির কম করে রাখে সে ফাসিক, আর ফাসিক ব্যক্তি ইমাম ও মুআযযিন হওয়ার যোগ্য নয়। (আদদুররুল মুখতার ১/৫৬৭)

৬. মুসলমানদের সম্মান ও সালাম পাওয়ার যোগ্য হয় না। কেননা ফাসিককে সালাম দেওয়া মাকরুহ। (ফাতাওয়ায় শামী ৬/৪১৫)

৭. চেহারার নূর চলে যায় এবং প্রকৃত সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এ কারণে পারস্যের দাঁড়িবিহীন দূতকে মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দেখে চেহারা ফিরিয়ে নিয়ে বলেছিলেন যে, তোমার চেহারা এত বিশ্রী বানাতে কে বলেছে? (আল বিদায়া ওয়ান নেহায়া ৪/২৯১)

তাছাড়া দাঁড়ি মুন্ডালে অল্প দিনেই তার দাঁড়ি পেকে সাদা হয়ে যায়। যার ফলে তখন তার দাঁড়ি রাখতে ইচ্ছা করলেও লজ্জার দরুন তা রাখা মুশকিল হয়।

৮. বিভিন্ন ধরনের গুনাহ থেকে বাঁচা কঠিন হয়ে যায় এবং সহজে বিভিন্ন গুনাহের মধ্যে জড়িয়ে পড়তে হয়।

৯. শেভ করার মাধ্যমে সময় ও অর্থের অপচয় হয়। যা স্পষ্ট নাজায়েয। (সূরায়ে বনী ইসরাঈল ২৬,২৭)

১০. তার শরাফত বা বুযুর্গী নষ্ট হয়ে যায় এবং মানুষ তাকে ফাসিক, পাপী ও নাফরমান ইত্যাদি বলে স্মরণ করে থাকে।

১১. ঐ ব্যক্তি মুমিন, নাকি কাফের? তা বুঝা যায় না এবং তার হকও আদায় করা যায় না।

১২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের অন্তর মুবারকে আঘাত দেয়া হয়।

১৩. অন্যান্য গুনাহ একবার করলে তার বাহ্যিক আছর পরক্ষণেই অদৃশ্য হয়ে যায়। কিন্তু দাঁড়ি না রাখলে সর্বদা গুনাহগার হিসাবে চিহ্নিত হতে থাকে।

১৪. পুরুষের সৌন্দর্যের বিকৃতি ঘটে এবং তার গাম্ভীর্যতা শেষ হয়ে যায়।

১৫. দাঁড়িবিহীন লোক রাস্তা ঘাটে মারা গেলে তার গোসল, কাফন-দাফন নিয়ে দারুণ সমস্যার সৃষ্টি হয়। তাকে শশ্মানে নেয়া হবে? নাকি গোরস্থানে নেয়া হবে? তা নির্ণয় করাও মুশকিল হয়ে যায়।

১৬. কবরে মুনকার-নাকীরের সুওয়াল-জওয়াব কঠিন হয়ে যাবে।

১৭. হাশরের ময়দানে উম্মতে মুহাম্মাদী বলে দাবী করা ও উম্মতে মুহাম্মাদী হিসেবে পরিচয় দিয়ে শাফা‘আতের আশা করাও মুশকিল হবে।

৩ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির কর্মসূচি পালন

আরিফুল ইসলাম

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়নগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত তিন দফা দাবিতে আন্দোলন করেন জেলা শাখার নেতৃবৃন্দ। আজ সোমবার (৬ জুন) বিকাল ৩টার দিকে নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই আন্দোলন কর্মসূচি পালন করা হয় ।

আন্দোলন কর্মসূচিতে নারায়নগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে বক্তারা তিন দফা দাবিতে বক্তব্য রাখেন। দাবিগুলো হলো-

১. সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের সু-চিকিৎসা ও ক্ষতিপূরণ দিতে হবে ।

২. অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

৩. গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্বান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

উক্ত কর্মসূচিতে বক্তারা সরকারের নানাবিধ সমস্যার গঠন মূলক সমালোচনা করেন।

ফতুল্লায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আরিফুল ইসলাম

৫ বছরের সাজা এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকার পর অবশেষে ফতুল্লায় র‍্যাবের হাতে আটক হয়েছেন বশির খান নামের এক পলাতক আসামি।

শুক্রবার (২০ মে) অভিযান পরিচালনা করে ফতুল্লায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে প্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. বশির খান (৩৫)। বশির কুতুবপুর শাহী মহল্লার মৃত আনসার আলী খানের ছেলে।

সাজা প্রাপ্ত পলাতক আসামী বশির খান (৩৫) কে আদালত কর্তৃক ৫ বছরের সশ্রম কারাদন্ডসহ ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ফতুল্লা থানাধীন কুতুবপুর শাহী মহল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাকত আসামী মো. বশির খান (৩৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভৈরবের শীর্ষস্থানীয় গাঁজা ব্যবসায়ী ”হোসেন আলী” র‍্যাবের হাতে আটক

নিউজ ডেস্ক:

বি-বাড়িয়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজা সহ ভৈরবের শীর্ষস্থানীয় গাঁজা ব্যবসায়ী হোসেন আলী (২৫) কে আটক করেছে র‌্যাব। সোমবার (২৫ এপ্রিল) সকালে র‌্যাবের বিশেষ অভিযানে চেকপোস্ট বসিয়ে আটক করা হয় তাকে। র‌্যাবের বিশেষ ক্রাইম ইউনিটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃত হোসেন আলী (২৫) হলো– ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামের পাগলা বাড়ির রহম আলীর ছেলে।

র‌্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তি হোসেন আলীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে ভৈরবসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে বি-বাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

হোসেন আলী দীর্ঘদিন যাবত অত্যন্ত গোপনীয়তার সাথে কালিকা প্রসাদ সহ নিলক্ষিয়া ও এর আশেপাশের এলাকায় গাঁজা সরবরাহ করে আসছে। হোসেন আলীর এই অনৈতিক ব্যাবসার জন্য কালিকা প্রসাদ গ্রামের যুব সমাজ ধ্বংসের দিকে ঝুঁকে যাচ্ছে। তার এই অনৈতিক গাঁজা ব্যাবসার জন্য এলাকার প্রতিটি মানুষ ক্ষিপ্ত। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বংশের দাপট দেখিয়ে ভয় ভীতি দেখাতো এই মাদক ব্যাবসায়ী।

তাকে আজ র‌্যাবের হাতে আটকের পর শান্তির নিশ্বাস ছাড়ছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি থাকে যেন আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা হয়। যাতে করে সে আর এরকম অবৈধ ব্যাবসা না করতে পারে।

সাহাবাদের ধৈর্য

নিউজ ডেস্ক

আমরা তো অল্প একটু দুঃখ কষ্টের মধ্যে পড়লেই হা-হতাশ শুরু করে দেই! অথচ, সাহাবীদের অবস্থা কেমন ছিল!
.
আসুন দেখি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের কিছু অবস্থা..
.
আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, “আমি ৭০ জন (আহলে সুফ্ফাকে) এই অবস্থায় দেখেছি, তাদের কারও কাছে (গা ঢাকার জন্য) চাদর ছিল না, কারও কাছে লুঙ্গী ছিল এবং কারও কাছে চাদর, (এক সঙ্গে দুটি বস্ত্রই কারও কাছে ছিল না) তারা তা গর্দানে বেঁধে নিতেন। অতঃপর সেই বস্ত্র কারও পায়ের অর্ধগোছা পর্যন্ত হত এবং কারও পায়ের গিরা পর্যন্ত। সুতরাং তাঁরা তা হাত দিয়ে জমা করে ধরে রাখতেন, যেন লজ্জাস্থান দেখা না যায়।” (সহীহ বুখারী, ৪৪২)
.
আহ্হা! দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের অবস্থা..
.
মুহাম্মাদ ইবনে সীরীন আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন (আবু হুরাইরা) আমি অজ্ঞান হয়ে রাসূল সা: -এর মিম্বার ও আয়েশা রাদিআল্লাহু আনহা-এর ঘরের মাঝামাঝি জায়গায় পড়ে ছিলাম। অতঃপর একজন ব্যক্তি আসল। সে তার পা আমার কাঁধে রাখল। সে মনে করেছে আমি পাগল। অথচ আমি পাগল নই বরং আমি ক্ষুধার কারণে এভাবে ছিলাম। (সহীহ বুখারী, ৭৩২৪ ও তিরমিযী, ২৩৬৭)
.
আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, “মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবার কোনো সময়ই পরপর দুই দিন পরিতৃপ্তির সাথে যবের রুটি খেতে পায়নি, এমনকি এভাবেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন।” (ইবনু মাজাহ, ৩৩৪৬)
.
উরওয়া রাহিমাহুল্লাহ, আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলতেন, “আল্লাহর কসম! হে আমার বোনের ছেলে, এমনও হয়েছে যে দুই মাসে রাসূলের বাড়িতে কোনো দিন চুলা জ্বলেনি।” আমি জিজ্ঞেস করলাম, “হে খালা! তাহলে আপনারা কীভাবে জীবন কাটাতেন?” আয়েশ রাদিআল্লাহু আনহা বলেন, “পানি ও খেজুর দিয়ে।” (সহীহ মুসলিম, ২৯৭২)
.
এই হলো দুনিয়ার সর্বকালের সেরা মানুষগণের অবস্থা। তাদের জীবন থেকে কিঞ্চিত পরিমাণ মাত্র নমুনা হিসাবে উপস্থাপন করেছি।
সত্যি বলতে কী, আল্লাহর নিকট যেমন দুনিয়ার বিন্দুমাত্র মূল্য নাই, তেমনি তাঁর প্রকৃত বান্দাদের নিকটেও দুনিয়ার বিন্দুমাত্র মূল্য নাই। তাদের জীবনের স্বপ্ন ও আশা কোনো সময়ই দুনিয়াভিত্তিক গড়ে উঠেনি। তাদের লক্ষ্য সব সময় পরকাল।
.
আল্লাহ তাআলা বলেন, “তোমরা কি মনে করো যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর দিয়ে তা বর্তিত হয়নি, যা তোমাদের পূর্ববর্তীদের উপর বর্তিত হয়েছে। তাদেরকে স্পর্শ করেছিল দুঃখ-দুর্দশা ও সীমাহীন কষ্ট। (বিপদের ঝঞ্ঝায় ) তারা টলে উঠেছিল। এমনকি রাসূল ও তাঁর সাথে যারা বিশ্বাস স্থাপন করেছিলো (সাহাবিরা) তারা বলে, কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রাখো! নিশ্চয় মহান আল্লাহর সাহায্য অনেক নিকটবর্তী।” (বাক্বারাহ, ২১৪)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

টিপ কাণ্ডের পর পরই আলোচনায় হিজাব কান্ড

ছবি: কালের কন্ঠ

মসাফির মিজান, কালিকা প্রসাদ

এক পুলিশ সদস্য একজন শিক্ষিকাকে টিপ নিয়ে লাঞ্চিত করায় সারাদেশ বিক্ষোভে ফেটে পড়েছিলো।
অনেক পুরুষ টিপ পরে প্রতিবাদ করেছেন।
সেই প্রতিবাদকে সাধুবাদ জানাই।

এখন দেখা যাবে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী প্রগতিশীল সেকুলার সমাজ,নারীবাদীরা ২০ জন ছাত্রীকে ইউক্যালিপটাস গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করার জন্য কি আন্দোলন করেন।

সংসদে মাননীয় এমপি সুবর্ণা মুস্তফা কি বক্তব্য দেন শুনতে চাই।

এই ঘটনায় সেই শিক্ষিকার বিরুদ্ধে মামলা হয় কিনা,তাকে বরখাস্ত করে তদন্ত সাপেক্ষে শাস্তি দেওয়া হয় কিনা তা দেখতে চাই।

হিজাব পরে সাজু খাদেম,সুপ্রীতি ধরেরা প্রতিবাদী ছবি দেন কিনা দেখতে চাই।

ছবি: বিডি২৪লাইভ.কম

এই ঘটনায় কেউ বলে কিনা বাংলাদেশ মুসলিমদের জন্য আর নিরাপদ নয়।

হিজাব পরা নারীর চয়েজ।
তার ব্যক্তি স্বাধীনতা।
তার ধর্মীয় কর্তব্যে ফরজ।
সেখানে একজন হিন্দু শিক্ষিকা হিজাব পরার জন্য ছাত্রীদের পেটানোয় সুশীলরা কি হিন্দু ধর্মকে কাঠগড়ায় দাঁড় করাবেন?

টিপ নিয়ে কোটি কোটি শব্দের পোস্ট প্রসব যারা করেছেন, তারা হিজাব নিয়ে অন্তত হাজার শব্দের পোস্ট দেন কিনা খেয়াল করবেন।

মজা দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় চোখ রাখুন।
এখন দেখবেন চারদিকে সুনশান নীরবতা।
সেকুলার প্রগতিশীল নামধারী,নারীবাদী এক্টিভিস্ট কি ধরনের double standard বদমাইশ তা টের পেয়ে যাবেন অনায়াসে।

সেই শিক্ষিকা শুধু হিজাব নয়,মাস্ক পরার জন্য কয়েকজনকে পিটিয়েছেন।
প্যান্ডেমিকে মাস্ক পরার জন্য ছাত্রীদের নাজেহাল করেছেন যিনি তাকে তো মহামারী নিয়ন্ত্রণ আইনেও শাস্তি দেওয়া উচিত।
সেই শাস্তি এই শিক্ষিকা পান কিনা দেখেন।

দেশের বিবেকবান, সুশীল নাগরিকদের বিবেকের কদর্যতা এই ঘটনায় টের পাবেন অনায়াসে।
চোখ রাখুন চারপাশে।

ক্ষণস্থায়ী এই দুনিয়ার জিন্দেগী

ওবায়দুল্লাহ, ব্লগার

হে মানুষ ! দুনিয়ার আনন্দ – ফূর্তি তো স্থায়ী কিছু নয় , বরং অল্প কয়েকদিনের ব্যাপার মাত্র । অতএব , জান্নাতের চিরস্থায়ী সুখ – শান্তিকে তুমি এ ক্ষণস্থায়ী আনন্দ – ফূর্তির দ্বারা নষ্ট করিয়া ফেলিও না ।

এই দুনিয়ায় থাকিয়া কোন মানুষেরই উচিত না গাফেল হইয়া থাকা । প্রতিটি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণে রাখাই তার কর্তব্য । কারণ , মানুষ যখনই দুনিয়াতে আসে , মৃত্যু তাহাকে ডাকিয়া বলে , আমিও তোমার পিছনে – পিছনে আসিতেছি ,

এই মাহে রমজান হোক নিজেকে পরিবর্তনের মাস ,
রবের পথে ফিরে আসার মাস,
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে
সঠিক বুঝ দান করুন
————————আমিন —–

ফতুল্লার কাশীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্বজনীন মিলন উৎসব-২০২২।উপস্থিত থাকবেন একেএম শামীম ওসমান।

নিউজ ডেস্ক, বার্তাকক্ষ। ১০:১৯ pm

কাশীপুর সার্বজনীন মিলন উৎসব কমিটি-2022 এর পক্ষ থেকে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল আড়াইটা হতে রাত ১১ টা পর্যন্ত কাশীপুর হাটখোলা মাঠে সরকারি বিধি-নিষেধ মেনে, কাশীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সহযোগিতায় উক্ত উৎসবটি অনুষ্ঠিত হবে।

কাশীপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বসাধারণ ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই মিলন উৎসবে থাকবে বিভিন্ন আয়োজন, যেমন: খেলাধুলা, শিশু বিনোদন, তথ্যচিত্র প্রদর্শনী, মিলনমেলা, ফটোগ্রাফি, গুণীজন সম্মাননা (মুক্তিযুদ্ধ, সমাজসেবা ও শিক্ষা-মানবসম্পদ উন্নয়ন), নবনির্বাচিত জনপ্রতিনিধি পরিচিতি, স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।

এ সময় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।

উক্ত অনুষ্ঠানে উৎসব অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) পুলিশ সুপার, নারায়নগঞ্জ ।

এছাড়াও দেশের বিশিষ্ট পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত, বরেণ্য লেখক, নাট্যকার ও সাংবাদিক জনাব আনিসুল হক, এবং খ্যাতিমান শিশুসাহিত্যিক জনাব সুজন বড়ুয়া উক্ত অনুষ্ঠানে ‘উৎসব বক্তা (প্রি-রেকর্ডেড ভিডিও)’ হিসেবে যুক্ত হয়ে বিশেষ সামাজিকবার্তা প্রদান করবেন।

সার্বজনীন মিলন উৎসব কমিটির আহ্বায়ক বুয়েটের সহযোগী অধ্যাপক ড. মো. ইকবাল হোসেনের মতে, ইউনিয়নের সর্ব সাধারণের মধ্যে সম্প্রীতি সুদৃঢ়করণ ও আদর্শিক সমাজব্যবস্থা গঠনের সহায়ক হিসেবেই এই সার্বজনীন মিলন উৎসব সূচনা করা হচ্ছে। উৎসবে কাশীপুরের বিশেষ দিকসমূহ উপস্থাপন করা হবে।

নারায়নগঞ্জের ফতুল্লায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ‘কেচরা মানিক’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় ওয়ারেন্টভূক্ত হত্যা মামলার পলাতক আসামী কেচরা মানিককে। সোমবার (২১ মার্চ) অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত আসামী ফতুল্লা গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদ মিয়ার ছেলে মানিক ওরফে পিচ্ছি কেচরা মানিক (৩৫)।

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ফতুল্লায় ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে ফতুল্লা মডেল থানার হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মানিক ওরফে পিচ্ছি কেচরা মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তারকৃত আসামীকে হস্তান্তর করা হয়েছে।

ফতুল্লায় যুবলীগের কার্যালয়ে হামলা, থানায় অভিযোগ

আশিক: ফতুল্লার কাশিপুরে যুবলীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় যুবদল নেতা কর্মীদের বিরুদ্ধে কার্যালয়ে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে।


ঘটনাটি ঘটেছে রোববার (২০ মার্চ) রাত এগারোটায় ফতুল্লা থানার কাশিপুরস্থ ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক সংলগ্ন শাহিনুর আলমের বাড়ীতে অবস্থিত কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়।

এ ঘটনায় জহিরুল ইসলাম দেওয়ান (৪৫) নামক স্থানীয় এক এক যুবলীগ নেতা বাদী হয়ে যুবদলের রাজনীতির সাথের জড়িত মুসলিম (৩৮), মোঃ সোহেল (৩৫),জাহিদ হাসান (৪৫), মোঃ রনি (৩৫),মোঃ মিঠুন (৩৫),মোঃ হিমেল (২৮),পাভেল (২৮),রুবেল (২৬),, হোসেন (৪০), আরিফ (২৮), অনিক (২৪) সহ অজ্ঞাতনামা ৬০/৭০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ফতুল্লা থানার উত্তর কাশিপুর ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক সংলগ্ন আলহাজ্ব শাহিনুর আলমের বাড়ীর নীচনতলায় অবস্থিত কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়। কার্যালয়টিতে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম চলে আসছিল।

রোববার (২০ মার্চ) রাত ৮ টার দিকে ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয় বন্ধ করে নেতা-কর্মীরা ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদলর বাসায় যায়। সেখান থেকে দলীয় সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা শেষে রাত্র অনুমান ১০ টার সকলেই নিজ নিজ বাসায় চলে যায়। দিবাগত রাত সোয়া বারোটার দিকে অভিযুক্ত আসামীসহ অজ্ঞাতনামা ৬০/৭০ জন রাম দা, ছুরি, চাকু, লোহার রড, কাঠের ডাসা, হকিষ্টিক, ইট পাটকেল ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ের সামনে আসিয়া যুবলীগ নেতাকর্মীদের নাম ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজসহ ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে হামলা চালাইয়া কার্যালয়ের বাইরে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ফেস্টুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন, সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ্ বাদল ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীট ছবি সম্বলিত ফেস্টুন কোপাইয়া ও ভাংচুর করে এবং উক্ত কার্যালয় সংলগ্ন দোকানপাটের সাটারে ইট পাটকেল নিক্ষেপ করিয়া এলাকায় আতংক ছড়ায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন কর হবে।অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।