চরেরকান্দা নয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে

ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা নয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।

১৫ই ফেব্রুয়ারি দিন ব্যাপী চরেরকান্দা নয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ক্যাটাগরিতে খেলাধুলা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় জাতীয় সংগীত ও সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। দিনব্যাপী এ খেলার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, চকলেট দৌড়, অংক দৌড় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি, হাতের লেখা, দেশাত্মবোধক গান, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি।

সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ লিটন মিয়া, উপজেলার সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ কবির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ আজিজুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালনায় ছিলেন জনাব মোঃ বদিউল আলম, রিয়াজ আহমেদ রাজন ও এম এইচ আরমান।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হোসাইন আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

প্রথম বারের মতো ইফতার সামগ্রী বিতরণ করেন “অগ্রগতি ছাত্র সংগঠন”

নিউজ ডেস্ক,

ইফতার বিতরণের সময় তুলা ছবি

প্রথম বারের মতো ইফতার সামগ্রী বিতরণ করেন অগ্রগতি ছাত্র সংগঠন। গতকাল অগ্রগতি ছাত্র সংগঠনের পক্ষ থেকে কালিকা প্রসাদে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংঘটনের সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য সদস্য বৃন্দ।

গত ১৫ই মার্চ কালিকা প্রসাদে ছাত্রদের উন্নয়নমূলক অগ্রগতিকে সদুর প্রসারী করতে অগ্রগতি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। উক্ত সংঘটনের সভাপতি হিসেবে দায়িত্ব পান কালিকা প্রসাদের মেধাবী ছাত্র সামিউল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মারুফ মিয়া।

গতকাল তাদের এই সংঘটনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন করা হয়। সংঘটনের সভাপতি সামিউল ইসলাম বলেন, কালিকা প্রসাদের ছাত্রদের কারিগরি মেধা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করে যাব। তাছাড়া গরীব, অসহায় ছাত্রদের পড়াশোনা যেন আর্তিক সমস্যার কারনে বন্ধ না হয় সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখব। সামাজিক উন্নয়নে, অসহায় মানুষদেরকেও সাহায্য সহযোগিতা করবে আমাদের এই অগ্রগতি ছাত্র সংঘটন।

বাঁশখালীর রায়ছটা গ্রামে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন “নিষ্ঠা “

চট্টগ্রাম স্টাফ রিপোর্টারঃ

গত রবিবার শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শাহসূফি আব্দুল জব্বার মা.জি.আ.। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জসিম হায়দার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার কবি,মাষ্টার আব্দুল মান্নান,আবদুর রশিদ,মন্জুর আলম,আকতার হোসেন,রিদুয়ানুল হক, তাইজুল ইসলাম,মাওলানা ফরিদ, মাওলানা মিজানুর রহমান,হাফেজ মাওলানা আবদুল হামিদ,মনিরুল হোছাইন,নেছার চৌধুরী,মুহাম্মদ কাইয়ুম, আজিম উদ্দিন,মোনএম তালুকদার, হাফেজ আক্কাস,মাওলানা জাকের আহমেদ, মাওলানা নেওয়াজ শরিফ, মুহাম্মদ কাইছার, মিজানুর রহমান, রিদুয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। নিষ্ঠা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডক্টর নূর হোসেন বলেন, এ সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিভিন্নভাবে হতদরিদ্র ও গরীব মানুষদের সহযোগিতার ধারাবাহিকতায় আজকেও রায়ছটা-খুপিয়া তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ নূরানী ইবতেদায়ী মাদরাসার হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো।

এইচএসসি পরীক্ষা : অনুপস্থিত ১৮ হাজার, বহিষ্কার ২২

নিউজ ডেস্ক, আমাদের ভৈরবের খরব

১৬ নভেম্বর ২০২২, ১0:১0 এএম

চলমান এইচএসসি-সমমান পরীক্ষায় মঙ্গলবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, বাণিজ্যতে হিসাববিজ্ঞান ১ম পত্র ও মানবিক বিভাগে যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার পঞ্চম দিন দেশের ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৬৩৯টি কেন্দ্রে ৭ লাখ ৭৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ১৪৪ জন অনুপস্থিত ছিলেন। আর বহিষ্কার হয়েছেন ২২ জন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিভাগভিত্তিক কেন্দ্র, পরীক্ষার্থী, অনুপস্থিতি ও বহিষ্কারের তথ্য— 

ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ১ লাখ ৮২ হাজার ২৬৮ পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২ হাজার ২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ড

রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১টি কেন্দ্রে মোট ৬০ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৬ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।

কুমিল্লা শিক্ষা বোর্ড
 
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯২টি কেন্দ্রে মোট ৫৭ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৬৪৯ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডেও মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।

যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে মোট ৪১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৭২৮ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১১টি কেন্দ্রে মোট ৭৫ হাজার ২১৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৩০০ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।

সিলেট শিক্ষা বোর্ড  

সিলেট শিক্ষা বোর্ডে ৮৬টি কেন্দ্রে মোট ৪৪ হাজার ৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৬৭২ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডেও মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি। 

বরিশাল শিক্ষা বোর্ড

বরিশাল শিক্ষা বোর্ডে ১২৫টি কেন্দ্রে মোট ২৮ হাজার ৫১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার ৪৭৮ জন অনুপস্থিত এবং দুই জন বহিষ্কার হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২টি কেন্দ্রে মোট ৫০ হাজার ৫০৬ পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ২১১ জন অনুপস্থিত ছিলেন। এছাড়া মঙ্গলবার সাত জন বহিষ্কার হয়েছেন। বোর্ড ভিত্তিক দিনাজপুরে মঙ্গলবার সবচেয়ে বেশি শিক্ষার্থী বহিষ্কার হয়।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৪৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডেও মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।

সাধারণ নয়টি বোর্ডে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে  ৫ লাখ ৬৭ হাজার ৮৫০ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৯ হাজার  ৫১৪ জন অনুপস্থিত ছিলেন। এর হার ১ দশমিক ৬৮ শতাংশ। মঙ্গলবারের পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া বরিশাল শিক্ষা বোর্ডে দুই জন পরিদর্শককে বহিষ্কার করা হয়।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৮টি কেন্দ্রে মোট ৯২ হাজার ১৯১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৫ হাজার ৫০৩ জন অনুপস্থিত এবং তিন জন বহিষ্কার হয়েছেন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে মোট ১ লাখ ১৩ হাজার ২১১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ১২৭ জন অনুপস্থিত এবং ১০ জন বহিষ্কার হয়েছেন। মঙ্গলবার কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

সূত্র: ঢাকা পোস্ট, https://www.dhakapost.com/education/154173

শেয়ার করে দিন………………………………………….