ফতুল্লায় যুবলীগের কার্যালয়ে হামলা, থানায় অভিযোগ

আশিক: ফতুল্লার কাশিপুরে যুবলীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় যুবদল নেতা কর্মীদের বিরুদ্ধে কার্যালয়ে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে।


ঘটনাটি ঘটেছে রোববার (২০ মার্চ) রাত এগারোটায় ফতুল্লা থানার কাশিপুরস্থ ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক সংলগ্ন শাহিনুর আলমের বাড়ীতে অবস্থিত কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়।

এ ঘটনায় জহিরুল ইসলাম দেওয়ান (৪৫) নামক স্থানীয় এক এক যুবলীগ নেতা বাদী হয়ে যুবদলের রাজনীতির সাথের জড়িত মুসলিম (৩৮), মোঃ সোহেল (৩৫),জাহিদ হাসান (৪৫), মোঃ রনি (৩৫),মোঃ মিঠুন (৩৫),মোঃ হিমেল (২৮),পাভেল (২৮),রুবেল (২৬),, হোসেন (৪০), আরিফ (২৮), অনিক (২৪) সহ অজ্ঞাতনামা ৬০/৭০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ফতুল্লা থানার উত্তর কাশিপুর ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক সংলগ্ন আলহাজ্ব শাহিনুর আলমের বাড়ীর নীচনতলায় অবস্থিত কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়। কার্যালয়টিতে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম চলে আসছিল।

রোববার (২০ মার্চ) রাত ৮ টার দিকে ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয় বন্ধ করে নেতা-কর্মীরা ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদলর বাসায় যায়। সেখান থেকে দলীয় সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা শেষে রাত্র অনুমান ১০ টার সকলেই নিজ নিজ বাসায় চলে যায়। দিবাগত রাত সোয়া বারোটার দিকে অভিযুক্ত আসামীসহ অজ্ঞাতনামা ৬০/৭০ জন রাম দা, ছুরি, চাকু, লোহার রড, কাঠের ডাসা, হকিষ্টিক, ইট পাটকেল ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ের সামনে আসিয়া যুবলীগ নেতাকর্মীদের নাম ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজসহ ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে হামলা চালাইয়া কার্যালয়ের বাইরে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ফেস্টুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন, সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ্ বাদল ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীট ছবি সম্বলিত ফেস্টুন কোপাইয়া ও ভাংচুর করে এবং উক্ত কার্যালয় সংলগ্ন দোকানপাটের সাটারে ইট পাটকেল নিক্ষেপ করিয়া এলাকায় আতংক ছড়ায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন কর হবে।অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

মনোনয়ন ফরম জমা দিলেন মেম্বার প্রার্থী মোঃ কাউসার খান

আরিফুল ইসলাম আশিক, ভৈরব।

ছবি: মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়।

আসন্ন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ৫ নং ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬শে ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মেম্বার প্রার্থীরাও। শেষ মুহুর্তের সময়ে নিজ ওয়ার্ডের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিতে ভীড় করছেন উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন কালিকাপ্রসাদ ১ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোঃ কাউসার খান।

এসময় উপস্থিত ছিলেন, উত্তরপাড়া, তাত্তাপাড়া ও মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলাম খান, মোঃ খালেদ মিয়া, রফিকুল ইসলাম যুবরাজ, হাজী জারু মিয়া, জাহাঙ্গীর মিয়া, তারা মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া, বকুল মিয়া, নবী হোসেন, ফুরকান খান, বাবু, মোঃ কবির খান সহ স্থানীয় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মনোনয়নপত্র জমাদান শেষে মেম্বার প্রার্থী মোঃ কাউসার খান বলেন, আমার স্বপ্ন হচ্ছে আমাদের ১ নং ওয়ার্ড কে একটি আদর্শ, উন্নত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। আগামী নির্বাচনে জনগণ যদি আমাকে তাদের ভোটে জয়ী করেন আমার প্রথম ও প্রধান কাজ হবে এলাকায় ন্যায় প্রতিষ্ঠা করা। এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই আমার বাকিটা জীবন। মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের ভাগীদার হতে চাই।

মেম্বার প্রার্থী মোঃ কাউসার খান ১ নং ওয়ার্ডের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

১ নং ওয়ার্ডের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে মোঃ কাউসার খান। এলাকার সাধারণ জনগণ বলেন, কাউসার খান নির্বাচিত হলে তার কাছে সমস্ত চাওয়া পাওয়া নির্ভয়ে বলতে পারব। তিনি নির্বাচিত হলে আমাদের এলাকার উন্নয়নে কাজ করবেন আমরা মনেপ্রাণে তা বিশ্বাস করি। কাউসার ভাই একজন সাদা মনের মানুষ। তিনি মানুষের দুঃখ বুঝেন, মানুষকে ভালবাসতে জানেন। আমরা ১ নং ওয়ার্ডবাসী মনে করি আগামী পাঁচ বছর কাউসার ভাইয়ের হাতে আমাদের ওয়ার্ড সম্পূর্ণ নিরাপদ থাকবে। তাই আমরা সবাই মিলে কাউসার খান ভাইকে ভোট দিয়ে জয় যুক্ত করব।


উল্লেখ আগামী ২৬ ডিসেম্বর কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন হবে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার।

মনোনয়নপত্র জমা দিলেন মেম্বার পদপ্রার্থী আপন হাজারী

ওবায়দুল্লাহ, কালিকাপ্রসাদ।

ছবি: মনোনয়নপত্র জমা দেওয়ার সময়

আসন্ন ২৩ই ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নয়াহাটির মোঃ আপন হাজারী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সাথে ৬ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত জনগণ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা শেষে মেম্বার প্রার্থী আপন হাজারী বলেন, আমি দীর্ঘদিন থেকে সুখে-দুঃখে আমার ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

বর্তমানে আমাদের ওয়ার্ড অন্যান্য ওয়ার্ড থেকে অনেক পিছিয়ে রয়েছে। আমাদের ওয়ার্ডের অনেক উন্নয়ন প্রয়োজন। রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল-কলেজ-মাদ্রাসা, শিক্ষা, চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন। আমি কথা দিচ্ছি যে, আগামী নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে, এলাকাবাসীর উন্নয়ন করার সুযোগ দিলে আমি আমার ওয়ার্ড কে একটি আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করব। ইনশাল্লাহ।

অতীতে যেভাবে জনগণের পাশে থেকে জনগণের সেবা করেছি বর্তমানেও জনগণের সেবা করে আসছি। যতদিন বেঁচে থাকব জনগণের সেবা করার চেষ্টা করব। আমি শতভাগ আশাবাদী ৬নং ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।

উল্লেখ্য, বুধবার (১০ নভেম্বর) চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ০৬ ডিসেম্বর ও ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।

নৌকার মনোনয়ন পেলেন মোঃ ফারুক মিয়া

ইরফানুল হক রাহিম, কালিকাপ্রসাদ

ছবি: মোঃ ফারুক মিয়া।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ ফারুক মিয়া। আজ সোমবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাঁকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার অনুমতি দেয়। নির্বাচনের জন্য নৌকা প্রতীকের মনোনয়ন পেতে ইউনিয়ন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনজন।
তারা হলেন, ১. মোঃ ফারুক মিয়া, সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগ।
২. মোঃ লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক, সুইজারল্যান্ড আওয়ামীলীগ।
৩. মোঃ মাসুদ রানা, সাধারন সম্পাদক, ইউনিয়ন আওয়ামিলীগ।

মনোনয়ন পাওয়ার পর মুঠোফোনে মোঃ ফারুক মিয়া বলেন, ‘নির্বাচনে বিজয়ী হয়ে কালিকা প্রসাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা, কালিকা প্রসাদ ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ কাউসার খান।

তাত্তাপাড়া উঠান বৈঠকের সময়

আরিফুল ইসলাম, আমাদের ভৈরবের খবর প্রকাশিত : নভেম্বর, ২০, ২০২১।


কালিকা প্রসাদ ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোঃ কাউসার খানের এক পাড়া বৈঠক তাত্তাপাড়ায় অনুষ্ঠিত হয়, সামাজিক ব্যাক্তিত্ব খালেদ মিয়ার সভাপতিত্বে এলাকার সমাজসেবক নাছির উদ্দিন ফ্যাশন, মোঃ ছমির উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উক্ত বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উল্লেখ্য যে আগামী ২৩ ডিসেম্বর কালিকা প্রসাদ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারই ধারাবাহিকতায় কালিকা প্রসাদ ১ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে চলছে নির্বাচনী আমেজ। এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড়ঝাপ ততই বাড়ছে।

এবারে কালিকা প্রসাদ ইউপির ১নং ওয়ার্ডে এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে আবারো নির্বাচনে লড়বেন বিশিষ্ট সমাজসেবক মোঃ কাউছার খান। তিনি আরো জানান বিগত নির্বাচনে জয় লাভ না করেও আমি মানুষের সেবা করেছি এবং এলাকার উন্নয়নে কাজ করেছি। এলাকার মানুষকে ন্যায় প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করছি। তিনি আরও জানান, আমার স্বপ্ন এলাকার মানুষের সেবা করা। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। আমি কখনো কোন দিন দুর্নীতি করিনি এবং অন্যায়কে প্রশ্রয় দিইনি । তাই কালিকা প্রসাদ ১নং ওয়ার্ডের মানুষের ভালবাসা নিয়ে আগামী নির্বাচনে মেম্বার পদে আমাকে নির্বাচিত করে মানুষের সেবা করার সুযোগ দিবেন।

মেম্বার পদপ্রার্থী মোঃ কাউসার খান এলাকার মানুষের ভালবাসা,দোয়া,সহযোগীতা কামনা করেছেন ।

নৌকার মনোনয়নপ্রত্যাশী মোঃ লিটন মিয়া

মোঃ লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক, সুইজারল্যান্ড আওয়ামী লীগ।

ভৈরব উপজেলার ৫নং কালিকা প্রসাদ ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ভৈরবের প্রথম উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ কালু মিয়া সাহেবের সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মিয়া। তিনি দীর্ঘদিন কালিকা প্রসাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তার বাবা এবং ভায়েরা এলাকার উন্নয়নে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসার জন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করিয়েছেন বলে দাবি করেন। তাই তার বাবা এবং ভাইদের অসমাপ্ত উন্নয়ন গুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এলাকাবাসীর চাওয়া থেকেই তার নির্বাচন করার প্রত্যাশা।


এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করতে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন কালিকা প্রসাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করাসহ প্রতিনিয়ত এলাকাবাসীর খোঁজখবর রেখেছেন।

বিভিন্ন গ্রামে আগাম গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আমার পরিবার এবং আমি নিজেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত কালিকা প্রসাদ ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব। তিনি গ্রামবাসীকে বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত কালিকা প্রসাদ ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে। ইনশাআল্লাহ।